মেটালগানের ভক্ত এক প্রেসিডেন্ট
সংস্কারের স্লোগান নিয়ে ইন্দোনেশিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাজধানী জাকার্তার সাবেক গভর্নর জোকো উয়িদোদো। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের ওই দেশের ক্ষমতা নিতে যাওয়া উয়িদোদো নানা কারণে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অতিসাধারণ পরিবার থেকে উঠে আসা উয়িদোদো কর্মনিষ্ঠা আর দুর্নীতিমুক্ত প্রশাসন পরিচালনার জন্য অল্প সময়ের মধ্যে পরিচিতি পেয়েছেন। তাছাড়া মেটাল গানের ভক্ত হওয়ার কারণে দেশটির তরুণ সমাজে রয়েছে তার একচ্ছত্র প্রভাব। প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাবোয়া সুবিয়ান্ত থেকে দাতে এগিয়ে রেখেছে, তা হচ্ছে মেটাল গানের প্রতি একনিষ্ঠ অনুরাগ আর নিয়মিত মেটাল কনসার্টগুলোতে তার সরব উপস্থিতি। — বিডিনিউজ
মেয়েদের খত্নার নির্দেশ জঙ্গিদের
সুন্নি জঙ্গিগোষ্ঠী ‘ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত’ বা (আইএসআইএল) তাদের নিয়ন্ত্রণে থাকা ইরাকের উত্তরাঞ্চলে নারীদেরকে খত্না করানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইরাকের মসুলসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোর ১১ থেকে ৪৬ বছর বয়সী নারীদের ওপর এ ফতোয়া কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। প্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌনাঙ্গ কর্তন বা খত্না আফ্রিকা অঞ্চলের একটি প্রথা। কাজটি অযাচিত নিষ্ঠুরতা হওয়ায় ২০১২ সালে সব সদস্য দেশে তা নিষিদ্ধ করেছে জাতিসংঘ।
পালাবদল কাজে ডায়াবেটিসের ঝুঁকি
পালা করে কাজ করা মানুষেরা টাইপ-২ ডায়াবেটিসে ভোগে। বৃহত্তর একটি আন্তর্জাতিক গবেষণায় একথা বলা হয়েছে। ‘অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিন’য়ে প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে বলা হয়, পালাবদল করে কাজ করা মানুষদের ক্ষেত্রেই এ ঝুঁকি সবচে’ বেশি। মানুষের দেহঘড়ির স্বাভাবিক শৃঙ্খলা ভঙ্গ হলে তা হরমোন ও ঘুমের ব্যাঘাত ঘটায়, সমস্যা হয় কোমরেও। ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে বলেই মনে করছেন গবেষকরা। ডায়াবেটিসের ফলে দৃষ্টিহীনতা, হার্টঅ্যাটাক, স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আক্রান্তের স্নায়ু ও রক্তধমনীও দুর্বল হয় এতে। দুই লাখ ২৬ হাজার ৬৫২ জন মানুষের ওপর গবেষণা করে টাইপ-২ ডায়াবেটিস সম্পর্কে এ তথ্য পেয়েছেন গবেষকরা।
