হবিগঞ্জে জেলা প্রশাসকের অপসারণ দাবি

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:০৭
হবিগঞ্জে জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে কয়েক ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা। গতকাল শনিবার সদর উপজেলার পইল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। ২৩ জুলাই হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় সদর উপজেলার রিচি ও সুলতান মাহমুদপুর গ্রামবাসীর মধ্যে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। পরবর্তীতে উভয় পক্ষ আবারও সংঘর্ষের প্রস্তুতি নিলে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বিষয়টি সামাজিক বিচারে নিষ্পত্তির উদ্যোগ নিতে সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হককে অনুরোধ করেন।