নারীর সম্মান নিশ্চিত করণের দাবি

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:২৯
নারী নির্যাতন বিশেষ করে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংগঠনটি নারীর প্রতি সংঘটিত সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে। মানববন্ধন বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু ও সাধারণ সম্পাদক পারভিন সুলতানা ঝুমা। এসময় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মাসফুজা খানমসহ সংগঠনের সদস্যবৃন্দ। বক্তারা সমাজ ও রাষ্র্বের প্রতি ঐক্যবদ্ধভাবে নারীর সম্মান ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণের দাবি জানান। তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর, কাজেই তিনি নারীর প্রতি নির্যাতন বৃদ্ধিকে গুরুত্বে দিয়ে দেখবেন।