উত্সব ভাতা পেলেন কিশোরগঞ্জের ভিক্ষুকরা

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:৩৬
জেলার কিশোরগঞ্জ উপজেলার পুনর্বাসনকৃত হাজার ভিক্ষুককে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্সব ভাতা হিসেবে নগদ টাকা, শাড়ি-লুঙ্গি ও সেমাই-চিনি প্রদান করা হয়। শনিবার উপজেলা চত্বরে ভিক্ষুকদের মাঝে এ উত্সব ভাতা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের উদ্যোক্তা ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, সদর ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান বাবুল ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়। বর্তমানে উপজেলায় ভিক্ষাবৃত্তি বন্ধ থাকায় ভিক্ষুকরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্যে এ প্রকল্পের উদ্যোক্তা যাকাত-ফিতরা ও ভিক্ষুক পুনর্বাসন তহবিলের টাকা দিয়ে তাদেরকে উত্সব ভাতা প্রদান করেন।