ডি ককের ব্যাটে সওয়ার দক্ষিণ আফ্রিকা

আপডেট : ৩০ মে ২০১৯, ২১:১৩

বিশ্বকাপের উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে ইংল্যান্ডের দেয়া ৩১২ রানের লক্ষ্যমাত্রা পূরণে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। বেশ বড় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় হাশিম আমলাকে। এরপর বিদায় নেন অ্যাডিয়েন মারক্রম ও ফাফ ডু প্লেসিস। ৪৪ রানের মধ্যেই এই তিন ব্যাটসম্যান মাঠ ছাড়ার পর অনেকটা চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

সেই চাপ কাটাতে ওপেনার কুইন্টন ডি ককের সঙ্গী হন ভেন দার দুসেন। জুটিতে এই দুজন অর্ধশত রানের বেশি যোগ করেছেন। এর মধ্যে হাফসেঞ্চুরি করে বড় ইনিংসের পথে হাঁটছেন ওপেনার কুইন্টন ডি কক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারের খেলা শেষে প্রোটিয়াদের দলীয় সংগ্রহ দুই উইকেটে ১১৫ রান। 

আরও পড়ুন : ফার্মগেটে বাসচাপায় শিক্ষার্থী নিহত 

এর আগে বৃহস্পতিবার বিকেলে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩১১ রান করে ইংল্যান্ড। দলটির পক্ষে চারজন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করেন। এর মধ্যে ৭৯ বল থেকে সর্বোচ্চ ৮৯ রান করেন বেন স্টোকস। এছাড়া ইয়ান মরগান ৫৭, জেসন রয় ৫৪ ও জো রুট করেন ৫১ রান।

প্রোটিয়া বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ তিনটি এবং কাগিসো রাবাদা ও ইমরান তাহির দুটি করে উইকেট নেন।

ইত্তেফাক/কেআই