তারা ঢালিউডের র্শীষে অবস্থান করছেন। দর্শকদের উপহার দিয়ে চলছেন একের পর এক ব্যবসাসফল সিনেমা। এবার ঈদ উপলক্ষে আরটিভির আড্ডাতে একসাথে উপস্থিত হলেন চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়িকা ববি। ‘মোমেন্ট উইথ স্টারস’ নামে এ আড্ডার অনুষ্ঠানে তারা কথা বলেছেন সিনেমা, ক্যারিয়ারসহ ব্যক্তিগত নানা বিষয়ে। শাকিবের সাথে অপু বিশ্বাসের জুটি প্রসঙ্গে অপু বলেন, ‘জুটি প্রথার চল র্দীঘ দিন আমাদের চলচ্চিত্রে। সে ধারবাহিকতায় শাকিব ও আমার জুটিটা দর্শক লুফে নিয়েছে। প্রায় আট বছর ধরে শাকিবের সাথে ৪৫টিরও বেশি সিনেমা ব্যবসাসফল হয়েছে।’ বিয়ে কবে করছেন এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘তিন বছরের মধ্যে বিয়ে করব।’ অন্যদিকে ববি ও অপু বিশ্বাস বলেন পাঁচ বছর আগে বিয়ে নয়। আড্ডার এ অনুষ্ঠানে শাকিব খানের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বেছে নিতে বলা হয় অপু বিশ্বাস ও ববিকে। কিন্তু শাকিব খান ভুল করে অপুর জায়গায় ববিকে এবং ববির জায়গায় অপুকে বেছে নেন।
