ঈদের দিন দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘রিয়েল মার্ডার স্টোরি’। টেলিফিল্মটি রচনা করেছেন পংকজ রনি এবং পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন তারিন, ইন্তেখাব দিনার এবং সুসমা সরকার। কাহিনী সংক্ষেপ—শহরের একটু দূরে প্রকৃতির খুব কাছাকাছি ছোট দোতালা ঘরে বসবাস সামির আরেফিন আর তার স্ত্রী মেহের। সামির লেখক আর মেহের স্কুল শিক্ষিকা। সামির একটা রহস্য গল্প লিখতে চায়। সত্যিকারের খুনের গল্প কোনোভাবেই লেখাটা তৈরি হচ্ছে না। বিকেলে মেহের আর মায়ের বাসায় যায়। মেহের চলে যাওয়ার পর সামির লিখতে বসেছে। ঠিক এমন সময় ফোন আসে সুর্বণার। সুর্বণাকে এক সময় সে খুব ভালোবাসতো। কিন্তু সামিরের একঘুরে হেয়ালীপনার জন্য সুর্বণা বিয়ে করেনি। সামির সুর্বণাকে বাসায় আসতে বলে। সুর্বণা আসলে সামির জিজ্ঞেস করে কী উদ্দেশ্য? সুর্বণা জানায় তার পঞ্চাশ হাজার টাকা লাগবে। না দিলে তাকে লেখা সব চিঠি মেহেরকে দিতে বাধ্য হবে। সামির তাকে বিভিন্নভাবে বুঝাতে চেষ্টা করে। অবশেষে সুর্বণার জন্য চা আনার নাম করে সামির রান্নাঘরে যায় এবং ফিরে এসে দেখে সুর্বণা অন্যমনস্ক হয়ে আছে। আর এই সুযোগে সামির হাতের কাছে থাকা একটি শক্ত লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে সুর্বণা মারা যায়।
চ্যানেল :বৈশাখী টিভি (নাটক)
প্রচার সময় :আজ বিকেল ৩টায়
অভিনয় :চম্পা, গাজী রাকায়েত, শিরিন বকুল, মিঠু, মেহা, মিলন প্রমুখ
