বিটিভি’র নিজস্ব প্রযোজনায় দীর্ঘ ৫০ বছর ধরে যে ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি ঈদ উত্সবকে রাঙিয়ে তোলে সেটি আনন্দমেলা। এবারের আনন্দমেলা গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ। তারুণ্য নির্ভর এই আনন্দমেলায় দেশের তরুণ কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পী মিলিয়ে প্রায় ৩ শতাধিক কলাকুশলী অংশ নিয়েছে। আনন্দমেলা প্রচারিত হবে যথারীতি রাত ১০টা ৩০ মিনিটে।
