শুভ প্রাপ্তি

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৬:৫০
দাউদ হোসেন রনির রচনা ও কৌশিক শংকর দাশের পরিচালনায় বিরতিহীন নাটক ‘শুভ প্রাপ্তি’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন মিথিলা, নিলয় প্রমুখ। গল্পে দেখা যাবে, শুভ প্রেমের ব্যাপারে ‘ওয়ান আফটার অ্যানাদার’ চিন্তায় অভ্যস্ত। আর প্রাপ্তি, শুভ ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে চায় না। একসময় শুভ প্রতারণার শিকার হয়। সব হারিয়ে বুঝতে পারে প্রাপ্তির ভালোবাসা। তত দিনে প্রাপ্তি বসে পড়ছে বিয়ের পিঁড়িতে। চ্যানেল :এনটিভি ঈদ ধারাবাহিক প্রচার সময় :প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট অভিনয় :মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু প্রমুখ।