প্রতি বছর ঈদেই কয়েক দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার হয় এটিএন বাংলায়। এসব অনুষ্ঠানের অধিকাংশই নির্মাণ করেন এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগ। ঈদ উত্সবকে উপলক্ষ করে নির্মিত এসব অনুষ্ঠানে সব সময়ই তারকাদের উপস্থিতিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তারকাবহুল এসব অনুষ্ঠানের পাশাপাশি এবারের ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলা পরিবারের সদস্যদের অংশগ্রহণে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘এটিএন ঈদ মেলা’। এটিএন বাংলার পরিচালক রুকসানা কবীর কাকলীর পরিকল্পনায় অনুষ্ঠানে রয়েছে একক, ডুয়েট ও দলীয় গান, দলীয় নাচ, ফ্যাশন শো, স্কিড, যাত্রাপালা, টক ঝাল শো, সংবাদ পাঠ, পালা গান, কাট পিসসহ অন্যান্য আয়োজন। এসব আয়োজনে অংশ নিয়েছেন এটিএন বাংলার বিভিন্ন বিভাগ ও শাখার সদস্যবৃন্দ। অনুষ্ঠান, বার্তা, সম্পাদনা, সম্প্রচার, ক্যামেরা, মেকআপ, বিক্রয় ও বিপণন শাখার সদস্যদের পাশাপাশি বিশেষ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানের গানগুলো এটিএন বাংলার স্টুডিও ছাড়াও আউটডোরের মনোরম সব লোকেশনে চিত্রায়তি হয়েছে।
চ্যানেল :এটিএন বাংলা
প্রচার সময় :রাত ১১টা ৫০ মিনিট
