মায়া-মোহ অথবা প্রেম

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৬:৫১
দক্ষ মেয়ে ছাড়া মার্কেটিং চলে না এই অজুহাতে সাধা-সিদে স্বভাবের রুদ্রর চাকরিটা একদিন হঠাত্ চলে গেলে দিশেহারা হয়ে পড়ে সে। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ায় লিসা। যতদিন চাকরি না হয় রুদ্রকে সব-ধরণের সাপোর্ট দেওয়ার প্রতিজ্ঞাও করে। কিন্তু ঘটনা চক্রে এক অচেনা লোকের খপ্পরে পড়ে রুদ্র। লোকটি রুদ্রর এই খারাপ সময়ের সুযোগ নিয়ে একের পর এক অদ্ভুত কিছু কাজ করাতে থাকে তাকে দিয়ে আর বিনিময়ে তার একাউন্টে চলে যায় মোটা অঙ্কের টাকা। আর এই গেমে রুদ্রর একজন প্রতিদ্বন্দ্বিও আছে। যে আগে কাজ শেষ করতে পারবে সেই আগে টাকা পাবে। ভবিষ্যতের কথা চিন্তা করে রুদ্র লিসার কাছে চেপে যায় পুরো বিষয়টা। কিন্তু সবকিছু বুমেরাং হয়ে যায় যখন লোকটি রুদ্রকে বলে লিসাকে খুন করতে হবে বিনিময়ে সে পাবে এক কোটি টাকা সাথে বাকি জীবনের নিশ্চয়তা। অনেকটা দিশেহারা হয়ে পড়ে রুদ্র এবং শেষ পর্যন্ত লোভের কাছে হার মেনে লিসাকে খুন করার সিদ্ধান্ত নেয়! একটি ভিনদেশী চলচ্চিত্রের ছায়া অবলম্বনে এমনি রোমাঞ্চকর একটি গল্প নিয়ে সমপ্রতি নির্মিত হলো নাটক মায়া-মোহ অথবা প্রেম। মাহমুদ দিদার পরিচালিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্ষা, নিশো, জহির উদ্দিন পিয়ার সহ আরো অনেকে। নাটকটি ঈদেও দ্বিতীয় দিন মাছরাঙা টেলিভিশনে রাত ১০টায় প্রচার হবে।