গল্পটি তোমার আমার

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৬:৫২
এবারের ঈদুল ফিতরে একুশে টেলিভিশনের ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ নাটক ‘গল্পটি তোমার আমার’। মিজানুর রহমান আরিয়ানের রচনা এবং পরিচালনায় ঈদের এই বিশেষ নাটকটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সজল, মুনিরা মিঠু, প্রবীর কুমার, পিয়ালসহ আরও অনেকে। একুশে টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায় প্রচার হবে নাটকটি। কাহিনী সংক্ষেপ :সজল এবং মিম বিবাহিত। অন্য পরিবারের মতো তাদের পরিবারের ভালোবাসা, মান-অভিমান থাকে। কিন্তু সব কিছুকে ছাড়িয়ে যায় তাদের ঝগড়া। প্রতিনিয়ত কারণে-অকারণে তারা দুজন দুজনের সাথে ঝগড়া করে। ঝগড়া করতে গেলে সজল সব সময় বলে সে যদি মেয়ে হতো তাহলে কখনো মিমের মতো আচরণ করতো না। আর মিম বলে সে যদি ছেলে হতো তাহলে কখনো সজলের মতো আচরণ করতো না। এভাবেই চলতে থাকে। একদিন সজল-মিম ঘুম থেকে উঠে দেখে তাদের শারীরিক গঠন ঠিক থাকলেও আত্মা পরিবর্তন হয়ে গেছে। সজলের ভেতর মিমের আত্মা আর মিমের ভেতর সজলের আত্মা কাজ করছে। সজল মিমের মতো আচরণ করছে, আর মিম সজলের মতো আচরণ করছে। ঘটতে থাকে মজার কিছু ঘটনা। শুরু হতে থাকে নানান ঝামেলা। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনী।