চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৬:৫২
চ্যানেল আইতে ঈদুল ফিতরের দিন রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের নাটক চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়। পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ রায়, সাবি, মাসুদ আখন্দ, জুয়েল রানা, মনির প্রমুখ। গল্প. এটি একটি সিক্যুয়েল নাটক। এবারের সিক্যুয়েলের গল্পে দেখা যাবে চৌধুরী খালেকুজ্জামান বিশ্বরেকর্ড ও মৃত্যুচিনাত বাদ দিয়ে এবার তিনি এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেছেন। কেননা দেশে মূসা, মুহিত, নিশাতসহ অনেকে এভারেস্ট জয় করেছেন। চৌধুরী সাহেব চিন্তা করলেন সবাই যেভাবে এভারেস্ট জয় করেন তিনি সেভাবে এভারেস্ট জয় করবেন না। তিনি ব্যতিক্রমভাবে এভারেস্ট জয় করতে চান। চৌধুরী তার স্বপ্ন পূরণের জন্য বেঁচে নেন তার গর্ভবতী বউকে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।