নৃত্য উত্সবে শায়না, প্রসূন, আইরিন, আশা ও অমৃতা

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৬:৫২
ঈদুল ফিতর উপলক্ষে আরটিভিতে প্রচার হবে আট দিনব্যাপী বিশেষ অুনষ্ঠানমালা। অন্যান্য অনুষ্ঠানের সাথে থাকছে বিশেষ নাচের অনুষ্ঠান ‘নৃত্য উত্সব’। জমকালো এ নাচে অংশ নিয়েছেন শায়না আমিন, প্রসূণ আজাদ, আজমেরী আশা, অমৃতা ও আইরিন। বাংলা সিনেমার জনপ্রিয় সব গানের সাথে নৃত্য করেছেন তারা। শাহীদ শরিফের প্রযোজনায় ‘নৃত্য উত্সব’ প্রচার হবে আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ১০ মিনিটে।