ইউ টার্ন

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৬:৫২
এবারের ঈদুল ফিতরে একুশে টেলিভিশনের ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে দুই পর্বের বিশেষ নাটক ‘ইউ টার্ন’। সোনিয়া হাসানের রচনা ও রেদওয়ান রনির পরিচালনায় ঈদের এই বিশেষ নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবিন, তানজিন তিশা, সুমন পাটোয়রী, তাওসীফ মাহবুবসহ আরও অনেকে। একুশে টেলিভিশনে ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি। কাহিনী সংক্ষেপ :কানাডায় বসবাসরত হাসান পরিবার। বাবা-মায়ের একমাত্র আদরের ছেলে রাইয়ান আর মেয়ে সেগুফতা। হঠাত্ ঘটনাক্রমে রাইয়ানকে নিয়ে মা চলে আাাসে বাংলাদেশে। আর সেগুফতা রয়ে যায় কানাডায়। মা খুব ভালোবাসে রাইয়ানকে। মা ভাবে রাইয়ান একদিন অনেক বড় হবে শুধু সময়ের অপেক্ষা। রাইয়ানের জীবনে প্রিয়ন্তি নামের একটি মেয়ের আবির্ভাব হয়। মধ্যবিত্ত পরিবারের উচ্ছৃঙ্খল জীবনযাপন করা এই মেয়েটি রাইয়ানকে প্রেমের ফাঁদে ফেলে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।