তিন স্থানে তিন খুন

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:২৫
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ভাঙ্গায় যুবকের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাসামদিয়ার বিল থেকে গতকাল রবিরার দুপুরে সম্রাট মোল্লা (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি ইউডি মামলা হয়েছে। সম্রাট ভাঙ্গা বিশ্বরোড মোড়ে বাসের কলার ম্যান হিসাবে কাজ করত। সকালে বিলের মধ্যে লাশ ভাসতে দেখেলোকজন পুলিশে খবর দেয়। থানার উপ-পরিদর্শক ফরহাদ জনান, ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। হবিগঞ্জে ইজিবাইক চালকের লাশ উদ্ধার হবিগঞ্জে নিখোঁজের ১৫ দিন পর গতকাল রবিবার ইজিবাইক চালক বেলাল মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুলাই বিশ্বকাপ ফাইনাল খেলার দিন সকালে বেলাল ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়। গাইবান্ধায় যুবকের লাশ উদ্ধার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাবদিন নতুনবাজার গ্রামের ধান ক্ষেত থেকে গতকাল রবিবার সকালে সাফিরুল ইসলাম (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পলাশবাড়ী থানার ওসি গোপাল চক্রচন্দ্র চক্রবর্তী জানান, সাফিরুল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তার পায়ে ও পিঠসহ একাধিক স্থানে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন আছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।