আকাশচুম্বি প্রস্তাব!

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:৪৬
আরতুরো ভিদালের জন্য সপ্তাহে আড়াই লাখ পাউন্ড গুনতেও প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড! নতুন কোচ লুইস ফন গলের পছন্দের এই মিডফিল্ডারকে পেতে এমন বিশাল অঙ্কের প্রস্তাবই দিতে যাচ্ছে ইউনাইটেড। ভিদাল যদি এই প্রস্তাব মেনে নেন, সেক্ষেত্রে রবিন ফন পার্সির পাশাপাশি তিনি হবেন ইউনাইটেডের সর্বোচ্চ বেতনধারি খেলোয়াড়। পাশাপাশি ভিদালের ক্লাব জুভেন্তাসকে দেয়া হবে চার কোটি ২০ লাখ পাউন্ড। এই লোভনীয় প্রস্তাব পেয়েই কিনা ভিদাল জানিয়েছেন, আগামীকালই নিজের ম্যানেজারকে সাথে নিয়ে জুভেন্তাস কর্তৃপক্ষ এবং কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। যদিও সপ্তাহ দুয়েক আগে তিনি বলেছিলেন, ইউনাইটেডে যাবার কোন ইচ্ছেই নেই তার। চোটের কারণে বিশ্বকাপে নিজের সেরা ফর্মে দেখা দিতে না পারা এই চিলিয়ান বলেন, ‘সোমবার আমি ম্যাসিমিলানোর সাথে কথা বলবো।’ গোল ডট কম