ক্রিকেটার-আম্পায়ার মাসুদ আর নেই

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:৪৬
জাতীয় দলের সাবেক পেস বোলার ও আম্পায়ার খন্দকার জিয়াউল ইসলাম মাসুদ আর নেই। কৃতী এই সাবেক ক্রিকেটার ৬৩ বছর বয়সে গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সারত অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। সত্তর ও আশির দশকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পেস বোলারদের একজন ছিলেন মাসুদ। ১৯৭৯ সালের আইসিসি ট্রফিতে খেলেছেন জাতীয় দলের হয়ে। এ ছাড়া আজাদ বয়েজ, ওয়ান্ডারার্স ক্লাব, মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ঢাকার মাঠ মাতিয়েছেন। অবসরের পর ছিলেন সর্বজন শ্রদ্ধেয় আম্পায়ার। সর্বশেষ বিসিবির আম্পায়ার প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। ওয়ারির বাইতুল নূর জামে মসজিদে আজ বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর গোরস্থানে দাফন করা হবে মরহুমের। সাবেক এই ক্রিকেটার ও আম্পায়ারের প্রয়াণে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।