নতুন প্রেম!

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:৪৭
ফের গোল করলেন আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা! তার এ গোল মাঠে নয়, প্রেমের জগতে। গণমাধ্যমের বরাতে জানা গেছে বুয়েন্স আয়ার্সে এক লাইনক্লাবে সাংবাদিকতায় পড়ুয়া ইভা আমোডেও নামের এক তরুণীর সঙ্গে খুবই ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ম্যারাডোনাকে। স্বর্ণকেশী রূপবতী এ ২৫ বছর বয়সী তরুণী তাদের দু’জনের একটি ছবিও অন-লাইনে পোস্ট করেছেন খবরে বলা হয়েছে। ছবির অন্তরঙ্গতাই বলে দিচ্ছে ম্যারাডোনা-আমোডেওর মন দেয়া-নেয়া চলছে। যদিও আমোডেও আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়া এই ফুটবলারের সঙ্গে সম্পর্কের ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন। ফেসবুকে ব্যাপারটি পরিষ্কার করে ব্যাখ্যাও করেছেন তিনি। ম্যারাডোনার সঙ্গে সম্পর্কটাকে ‘নিছক বন্ধুত্ব’ বলে উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত, সাবেক প্রেমিকা রোসিও অলিভার সঙ্গে ঝামেলা চলছে ম্যারাডোনার। চুরির অভিযোগে সমপ্রতি ওই প্রেমিকার বিরুদ্ধে মামলাও ঠুকেছেন তিনি। অলিভার বিরুদ্ধে দুবাই ম্যানসন থেকে ২ লাখ পাউন্ড মূল্যের কিছু মূল্যবান মালামাল চুরির অভিযোগ আনেন ম্যারাডোনা। এর ভিত্তিতে গ্রেফতার হন ২৪ বছর বয়সী অলিভার। অবশ্য এই প্রেমিকা এখন শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।