এশিয়ান গেমস ফুটবল

ঈদের পর প্রশিক্ষণ শুরু

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:৪৭
এশিয়ান গেমস ফুটবল দলের প্রশিক্ষণ শুরু হবে ঈদের পর। ৩ আগস্ট বিকেএসপিতে আবাসিক ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছে বাফুফে। এই দিন বেলা ১২টায় খেলোয়াড়দের বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। ২৫ ফুটবলারকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইনচিয়ন এশিয়ান গেমস ফুটবলে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল খেলবে। সিনিয়র তিন ফুটবলার খেলার কথা রয়েছে। ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ সিনিয়রদেরও দলে রেখেছেন। এদের মধ্যে রয়েছেন- এমিলি, মিঠুন চৌধুরী, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, আতিকুর রহমান মিশু। গেমস ফুটবলে খেলতে পারবেন তিন জন। নতুনদের মধ্যে ডাক পাওয়া অন্যতম ফুটবলার হচ্ছেন উত্তর বারিধারা ক্লাবের ওসমান গনি। প্রায় ৪০ দিন অনুশীলন হবে বিকেএসপিতে। প্রাথমিক অনুশীলনের পর চূড়ান্ত দল নির্বাচন করা হবে। গোলকিপার শহিদুল আলম সোহেল, আতিকুর রহমান মিশু, শাহেদুল আলম শাহেদ, টুটুল হোসেন বাদশা (আবাহনী), জাহিদ হোসেন এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট, ইউসুফ সিফাত, তপু বর্মন, ওয়াহেদ আহমেদ, নাহিদুল ইসলাম নাহিদ, ইমন বাবু (মোহামেডান), সোহেল রানা, তকলিস আহমেদ, মামুনুল ইসলাম মামুন, রায়হান হাসান, ইয়মিন আহমেদ চৌধুরী মুন্না, কেষ্ট কুমার বোস, ইয়াসিন খান শেখ জামাল), মিঠুন চৌধুরী (শেখ রাসেল ক্রীড়া চক্র), ওমর ফারুক বাবু (বিজেএমসি), জুয়েল রানা, রুবেল মিয়া (ব্রাদার্স ইউনিয়ন), গোলকিপার রাসেল মাহমুদ লিটন (মুক্তিযোদ্ধা), ওসমান গনি (উত্তর বারিধারা ক্লাব), জামাল ভুঁইয়া (ডেনমার্ক প্রবাসী)।