আবির একটি ফুলের দোকানে ফুল কিনতে গিয়ে একটি মেয়ের সাথে দেখা হয় সেও ফুল কিনতে এসেছে মেয়েটিকে আবিরের খুব পছন্দ হয়ে যায়। তারপর হঠাত্ করেই একটি রেস্টুরেন্টে আর একদিন মেয়েটির সাথে আবিরের দেখা হয়ে যায়। মেয়েটির নাম ছোঁয়া খুব প্রাণবন্ত এবং দুষ্ট, মিষ্টি স্বভাবের একটি মেয়ে। আবির ছোঁয়াকে খুব ভালোবেসে ফেলে। এদিকে আবিরের খালাতো বোন বর্ষা আবিরকে খুব ভালোবাসে। বর্ষা একজন ডাক্তার। আবির সেটা জানে না। একদিন বর্ষা আবিরের বাসায় এসে দেখে একটি মেয়ে বউ সেজে আছে, বর্ষা খুব অবাক হয়। কারণ সেদিন আবির এবং ছোঁয়া দুজন বিয়ে করেছে। বর্ষা ছোঁয়ার কথা জানতো না। বর্ষা খুব কষ্ট পায় কিন্তু কাউকেই বুঝতে দেয় না। কিছুদিন পর ছোঁয়া খুব অসুস্থ হয়ে পরে। ছোঁয়া বর্ষার পেশেন্ট হিসেবেই হসপিটালে ভর্তি হয়। বর্ষা যথাসম্ভব চেষ্টা করে ছোঁয়াকে বাঁচিয়ে তোলার কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ ছোঁয়া ক্যান্সারের লাস্ট স্টেজে চলে এসেছিল। আবির কিছুতেই ছোঁয়াকে ভুলতে পারে না, আবির বড্ড একা হয়ে যায়। ঈদুল ফিতর উপলক্ষে আজ রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘মন ছুঁয়ে যায়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শামীমা শাম্মী। অভিনয়ে রোমানা, প্রভা, নিলয়।
