আজ বাংলাভিশনে ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে নাট্য জগতের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘স্মৃতির বিড়ম্বনা’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ফারুক আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, শামীম জামান, আখম হাসান, আরফান আহমেদ।
এই অনুষ্ঠান সম্পর্কে শামীম শাহেদ বলেন, ‘ঈদের এই অনুষ্ঠানে একসাথে ছয় অভিনয়শিল্পী আড্ডা দিয়েছেন। আড্ডায় উঠে এসেছে মজার মজার গল্প। অনুষ্ঠানে তারা ব্যক্তিজীবনের নানা মজার মজার ঘটনা তুলে ধরার পাশাপাশি জানিয়েছেন নাটকে অভিনয়ের মজার অভিজ্ঞতার কথা। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
শামীম শাহেদের উপস্থাপনায় ‘স্মৃতির বিড়ম্বনা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৪র্থ দিন ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন খান।
