সিটিজেন পাত্রী

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২১:৫৩
মাছরাঙায় প্রচার হবে আজ রাত ৮ টা ৫০ মিনিটে। রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান, জয়রাজ, অহনা, কচি খন্দকার প্রমুখ। নাছের, মোসাদ্দেক আর রমিজ তিন বন্ধু একই মেসে থাকে। নাসের একটা ইন্সুরেন্স কোম্পানিতে কাজ করে। কিন্তু গত তিন মাসে কোনো পারফর্মেন্স দেখাতে পারেনি বলে তার চাকরি হুমকির মুখে। মোসাদ্দেক টিউশনি করে কোনোরকমে চলছে। আর চাকরির আশায় বেকার জীবন পার করছে রমিজ। অনেক দ্বারে দ্বারে ঘুরেও সেরকম কোনো ব্যবস্থা করতে পারছে না তারা। একদিন পত্রিকায় আমেরিকান সিটিজেন পাত্রীর জন্য ‘পাত্র চাই’ শিরোনামের বিজ্ঞাপন দেখে তিনজনই গোপনে সেই মেয়ের বাসায় যায়। তবে একই সময়ে যাওয়ার কারণে একজন আরেকজনের কাছে ধরা খেয়ে যায়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। কে জয় করতে পারবে ওই পাত্রীকে। কিন্তু মেয়েটা তাদের তিনজনকেই পছন্দ করে এবং সেটা প্রত্যেককেই আলাদাভাবে জানায়। আমেরিকায় যাবে বলে তিনজনকেই প্রস্তুতি নিতে বলে। কেউ গ্রামের জমি বন্ধক রেখে, কেউ মায়ের গয়না বিক্রি করে আবার কেউ ধার করে টাকা এনে মেয়েটাকে দেয়। কিন্তু শেষ পর্যন্ত কি হয় তাদের পরিণতি?