উল্টো দূরবীন

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২১:৫৩
চ্যানেল নাইনে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘উল্টো দূরবীন’। টেলিফিল্মটি রচনায় পান্থ শাহরিয়ার ও পরিচালনা করেছেন সায়েদুজ্জামান মিঠু। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আশোক ব্যাপারী, শাহরীয়ার নাজিম জয়, ইন্তেখাব দিনার, আদনান ফারুক হিল্লোল, জেনী, নওশীন নাহরীন মৌ, নাজিফা জাহান, অর্পণা ঘোষ এবং দিপোক বড়ুয়া। কাহিনী সংক্ষেপ :কোনো এক মাল্টিন্যাশনাল কোম্পানির চিফ অপারেটিভ অফিসার শাহেদ চৌধুরী। তার ব্যবসায়িক কারণে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছে। শাহেদ চৌধুরী এমন একজন মানুষ, যাকে আপাদমস্তক দেখে বোঝা যায় জীবনে সময় ব্যয় করেনি কোনো অযথা কাজে। এমনকি নিজেকে পরিমানি রাখবার দায়িত্ব, তাও ছেড়ে দিয়েছে অন্যদের হাতে। তারপরও মানুষের জীবন ব্যত্যয় ঘটে। ঠিক তেমনি একটি ঘটনা থেকেই নাটকের গল্প শুরু। সারাদিনের কর্মব্যাস্ততার পর ঘড়ি দেখে যখন শাহেদ ফোন করেছিল টিনাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য কখনও সে বুঝতে পারেনি কি অশুভক্ষণ ডেকে আনছে নিজের জন্য।