হিরোশিমায় এটম বোমা নিক্ষেপকারী শেষ জীবিতের মৃত্যু

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:১০
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যে দলটি এটম বোমা নিক্ষেপ করেছিল সেই দলের জীবিত শেষ সদস্য থিওডোর ভ্যান ক্রিক মারা গেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে অবসরপ্রাপ্তদের একটি আবাসে ৯৩ বছর বয়সে তিনি মারা যান বলে জানা গেছে। বার্ধক্যজনিত কারণে ক্রিকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে টম ভ্যান ক্রিক। “ডাচ” নামে পরিচিত ক্রিক হিরোশিমায় বোমা নিক্ষেপকারী বিমান এনোলা গে’র নেভিগেটর ছিলেন। ঐ সময় তার বয়স ছিল ২৪ বছর। ১৯৪৫ সালের ৬ আগস্ট নিক্ষেপ করা “লিটল বয়” নামের বিশ্বের প্রথম ঐ নিউক্লিয়ার বোমায় এক লাখ ৪০ হাজার হিরোশিমাবাসী নিহত হয়েছিল।