‘ও সত্যিকার অর্থেই বিশ্বকাপ খেলার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তবে, স্রেফ দলের কথা ভেবেই ও এমন সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকানদের জন্য তিনি অনেক আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন। তার সাথে খেলতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।’
— গ্রায়েম স্মিথ
নিসন্দেহে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা রত্নটি বিদায় নিলেন। ক্রিকেট বিশ্ব অবশ্যই তার অভাব বোধ করবে।
— কেভিন পিটারসেন
দারুণ একা ক্রিকেট ক্যারিয়ারের জন্য জ্যাক ক্যালিসকে অভিনন্দন। অবশ্যই ও আমাদের প্রজন্মের সেরা অলরাউন্ডার। তার জন্য আমার শুভ কামনা রইলো।
— মাহেলা জয়াবর্ধনে
ও প্রচুর রান করেছে। দুদিক থেকেই দুর্দান্ত বোলিং করে গেছেন। ভয়ঙ্কর-সুন্দর একজন ক্রিকেটার ছিলেন তিনি। অভিনন্দন ক্যালিসকে।
— পল কলিংউড
ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা একজন ক্রিকেটার ‘স্টাম্পস’ বলে দিলেন। অভিনন্দন ক্যালিস। সত্যিকার অর্থেই অসাধারণ একটা ক্যারিয়ার কাটিয়েছো তুমি।
— টম মুডি
দারুণ একটা ক্যারিয়ার শেষ করায় জ্যাক ক্যালিসকে অভিনন্দন। বিশ্ব ক্রিকেট তোমার অভাববোধ করবে। পরিসংখ্যান তার পক্ষে কথা বলে। এর চেয়েও বড় কথা—তিনি ছিলেন একজন ম্যাচ উইনার।
— ভিভিএস লক্ষণ
