নতুন সূচনা

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:২৩
বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর নতুন করে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন লুইস ফিলিপ স্কোলারি। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে এবার পেশাদার ক্লাব গ্রেমিওতে যোগ দিলেন বিশ্বকাপে ব্রাজিল দলের দায়িত্ব পালনকারী এই কোচ। বুধবার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। জার্মানীর কাছে সেমিফাইনালে ৭-১ গোলে বিধ্বস্ত হবার পরে নেদারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয়ে তৃতীয় স্থানটাও হাতছাড়া হয় স্বাগতিক ব্রাজিলের। এই ব্যর্থতার দায় অবশ্য স্কলারি পুরোটাই নিজের উপর নিয়ে নিয়েছিলেন। এর আগে নব্বইয়ের দশকে তিন বছর গ্রেমিওতে কাটিয়েছিলেন স্কলারি। ক্লাবটির হয়ে ছয়টি শিরোপাও জয় করেছেন। পোর্তো আলেগ্রেত এক সংবাদ সম্মেলনে গ্রেমিওতে যোগ দেয়া প্রসঙ্গে স্কলারি বলেন, ‘এই ক্লাবে আমি আগেও দুইবার ছিলাম এবং সবসময়ই তাদের সাথে আমার দারুণ একটি সম্পর্ক রয়েছে। এই মুহূর্তে আমি এখানে ফিরে এসেছি কারণ আমার এখন অনেক বেশি ভালবাসা, ভাল কিছু সময় কাটানোর প্রয়োজন রয়েছে। এখানকার মানুষ আমার পরিচিত এবং আমি বিশ্বাস করি গ্রেমিওই সঠিক স্থান।’