ওজন হ্রাস পায় যে কারণে

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২১:০৪
সকলে প্রায় শরীরের বাড়তি ওজন নিয়ে উদ্ব্বিগ্ন থাকে। আর এই ওজন কমানো নিয়ে কতনা চেষ্টা। ব্যায়াম, ডায়েট কন্ট্রোল, ওষুধ, লেজার কত কিছুর সাহায্য নেয়া হয়। আর কাড়ি কাড়ি টাকা ব্যয় করাতো আছেই। কিন্তুু শরীরের ওজন যখন কমতে থাকে তখন আমরা ততটা ভাবিনা। উদ্ব্বেগ-উত্কণ্ঠা খুব একটা থাকেনা। কিন্তু শরীরের নানা কারণে ওজন কমতে পারে। তন্মধ্যে ডায়াবেটিস, কিডনি সমস্যা, ক্যান্সার পর্যন্ত থাকতে পারে। তাই শরীরের ক্রমাগত ওজন হ্রাস কোন ভাবেই অবহেলা করা উচিত নয়। শরীরে ওজন কমার কারণ গুলির মধ্যে থাকে শরীরে পর্যাপ্ত জলীয় অংশ হ্রাস, ফ্যাট কমে যাওয়া, ফ্লুইড লস, পানি কম পান করা, ওষুধের কারণে পানি শূন্যতা, ডায়েটিং অথবা এক্সারসাইজ। এছাড়া অন্যান্য যেসব কারণে শরীরের ওজন কমে তা হচ্ছে, হরমোনের সমস্যা, অ্যাডিসন্স ডিজিজ, মাত্রারিক্ত মদ্যপান, খাবারে অনীহা বা ক্ষুধামন্দা, হাড়ের ক্যান্সার, ইটিং ডিজঅর্ডার, ক্যান্সার, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ, পানি শূন্যতা, স্মৃতিভ্রম সমস্যা, হতাশা, ডায়াবেটিস, হজকিনজ ডিজিজ, এইডস, হাইপার থাইরয়েডিজম, কিডনি ক্যান্সার, কালাজ্বর, মাল্টিপল মাইলোমা নন হজকিন্স ডিজিজ, যক্ষ্মা, পাকস্থলীর ক্যান্সারসহ নানা কারণে শরীরের ওজন কমতে পারে। এ ব্যাপারে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা: অনুপ কুমার সাহার মতে কারও শরীরের ক্রমাগত ওজন কমতে থাকলে অবশ্যই কোন চিকিত্সকের পরামর্শ নিতে হবে। যেমন: ডায়াবেটিস, থাইরোটক্সিকোসিস, ক্যান্সার, যক্ষ্মা, ম্যাল অ্যাবজরবশন ইত্যাদি কারণে শরীরের ওজন কমতে পারে। চিকিত্সক সমস্যা শুনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেবেন। কারণ অনেক সময় ক্রমাগত শরীরের ওজন হ্রাস হতে থাকলে বিপদ হতে পারে। ঝুঁকি থাকে জটিল কোন রোগে আক্রান্ত হবার। তাই শরীরের ক্রমাগত ওজন হ্রাসে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে।