একুশে টেলিভিশনের ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ নাটক ‘ভ্যারিয়েশন’। আশরাফুল আলম চঞ্চলের রচনা এবং বি ইউ শুভর পরিচালনায় এই বিশেষ নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, শখ, স্বাগতাসহ আরও অনেকে। একুশে টেলিভিশনে আজ রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি। মামুন এবং তার স্ত্রীর সাংসারিক বাকবিতণ্ডা বহু দিনের। নানা বিষয়ে তাদের ভিন্নমত। সংসার জীবনের দীর্ঘ সময় পেরিয়েও এক হতে পারেনি তারা। মামুনদের ভাড়া বাসায় সাবলেট থাকে নাহিদ। ছোট একটা ঘর। কোনোমতে চার দেয়ালে টিকে থাকা যাকে বলে। আজকের দিনটি নাহিদের জন্য অনেক গুরুত্ববহ। নানা হাস্যরস এবং মানব মনের সহানুভূতি নিয়ে এগিয়ে যায় নাটক।
