মাহফুজ আহমেদের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘হ্যালো বাংলাদেশ’ বাংলাভিশনে প্রচার হবে আজ বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, রূপন্তী প্রমুখ। গল্পে দেখা যাবে, বাংলাদেশের মেয়ে জেনিফারের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। জন্মের কিছুদিন পরেই মা মারা যায়। তার যখন দেড় বছর বয়স তখন তার বাবা এক বিদেশি এনজিও কর্মীর কাছে তাকে বিক্রি করে দেয়। বিদেশি তাকে নিয়ে চলে যায় অস্ট্রেলিয়ায়। বহু বছর পর জেনিফার জানতে পারে তার জন্ম বাংলাদেশে। এর পর থেকে সে তা শেকড়ের সন্ধান করে। ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশের ছেলের তারেকের সাথে। জেনিফার, তারেকের বিয়ে উপলক্ষে কাউকে কিছু না জানিয়ে চলে আসে তারেকের গ্রামে। এমন অজ-পাড়াগায়ে বিদেশির উপস্থিতি গ্রামে হৈচৈ ফেলে দেয়। ঘটতে থাকে নানা ঘটনা।
