এটিএন বাংলায় আজ দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘স্বপ্নে বসবাস’। সাইফুল ইসলামের মূল ভাবনায় টেলিফিল্মটি রচনা করেছেন দুলাল খান। পরিচালনা করেছেন শেখ রুনা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, আফ্রি সেলিনা, হাসান আজাদ, আফরীন মেঘ, জাহাঙ্গীর আলম, শাহনাজ লাবণ্য, আরিফজান, রাজ, বি এম ইমরান, ডা. প্রবীর এবং সাবেরী আলম।
গল্পের নায়িকা তমা নাট্যকার বা উপন্যাসিক না, আর দশজন সাধারণ ছাত্র-ছাত্রীদের মতো অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী হলেও প্রতি বছর তার জন্মদিনে একটি নতুন উপন্যাস লেখা শুরু করে। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এ বছর গল্প লেখা শুরু করতেই আজব এক ঘটনা ঘটতে শুরু করে। গল্পের শুরুতেই নায়ক-নায়িকার নাম লিখলে তা অটো ডিলিট হয়ে সেখানে তমা আর মাহিন লেখা উঠতে থাকে। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মের গল্প।
