আজ রাত ৮টা ৫০ মিনিটে নাদিয়ার একক নৃত্যানুষ্ঠান ‘আকাশ ভরা সূর্য তারা’ প্রচার হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। নাদিয়া ছয়টি গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন। সেগুলো হলো ‘মনতো নয় মনের আয়না’, ‘লাল পাহাড়ের দেশে যা’, ‘আমার একলা আকাশ থমকে গেছে’, ‘দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে’, ‘আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ’, ‘ঝড়া পাতা উড়ে যায় আহারে কি মায়ায়’। এই নৃত্যানুষ্ঠান সম্পর্কে নাদিয়া বলেন, ‘এই অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফি বেশ ভালো হয়েছে। বাংলাভিশনকে ধন্যবাদ এ রকম অনুষ্ঠান আয়োজন করার জন্য। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
নাদিয়ার একক নৃত্যানুষ্ঠান ‘আকাশ ভরা সূর্য তারা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৫ম দিন ৮টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেহেনা রাহা।
