একুশে টেলিভিশনের ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ নাটক ‘কমন ডায়লগ’। তুহিন হোসেনের রচনা এবং নুজহাত আলভী আহমেদের পরিচালনায় ঈদের এই বিশেষ নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবিন, সজল, টুম্পাসহ আরও অনেকে। একুশে টেলিভিশনে আজ রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি। শ্রাবণ ও মিথিলা দুজনই ইউনিভার্সিটি স্টুডেন্ট। কেউ কাউকে চিনে না। দুজনই খুব ফটকা। শুধু প্রেম করে বেড়ায়। শ্রাবণ সুন্দরী মেয়েদের সাথে ইমোশনাল একটা গল্প শোনায় এবং তাদের মন জয় করে প্রেম করে বেড়ায়। একই গল্প সবাইকে শোনায়। ওদিকে মিথিলা পটায়ে পটায়ে প্রেমে অভিনয় করে দামি দামি গিফট হাসিল করে। এভাবে হাস্যরসের মধ্যে চলতে থাকে দুজনার দিন। এভাবে চলতে চলতে হঠাত্ দুই ফটকার দেখা হয়ে যায়। শ্রাবণ অনেক ট্রিক্স খাটায় মিথিলাকে প্রেমে ফেলার জন্য। মিথিলাও তার মতো ভাব ধরে এবং তাদের প্রেম হয়। সেখানেও মজার কিছু ঘটনা ঘটে। ঘটনাক্রমে একদিন দুজন দুজনার ফটকামি সর্ম্পককে সব জেনে যায়, শুরু হয় প্রচণ্ড ঝগড়া এবং ঝগড়া থেকে বিচ্ছেদ। বিচ্ছেদের পরে দুজন বুঝতে পরে যে একজন আরেক জনকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। কিন্তু তখন আর কেউ কাইকে বলতে চয়না কার দুজনই ভাবে আমি ঠিক হলেও তো ও ঠিক হবে না। পেরিয়ে যায় চার বছর।
