কল-এর গান

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২১:০৮
দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সমপ্রচারিত এবং দর্শকদের সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠান কল-এর গান। ঈদের বিশেষ কল-এর গানে আসছেন এস আই টুটুল ও ধ্রুবতারা। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ৯টা ৪৫ মিনিটে। রেজওয়ানুল কবির মাসুম-এর প্রযোজনায় এবং তানিয়া হোসেন-এর উপস্থাপনায় এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন।