রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে বস্তিতে বৃহস্পতিবার ১০ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশী এক যুবক তাকে নিজের বাসায় ডেকে নিয়ে এ ঘটনা ঘটায়। আহত শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাহানপুর থানার এসআই হোসেন আলী খন্দকার জানান, ধর্ষণের শিকার শিশুটি বাবা-মায়ের সঙ্গে রেলওয়ে বস্তিতে থাকে। ঘটনার দিন দুপুরে প্রতিবেশী আন্নেছ আলী তাকে বাসা থেকে ডেকে নিজের কক্ষে নিয়ে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে শিশুটি তার মায়ের কাছে যায়। মা জানতে চাইলে সে ঘটনার বিস্তারিত জানায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্ষক আন্নেছ আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
