সিলেটের ওসমানীনগরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ঈদের ২য় দিনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে মোটর সাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন জেলা শাখার ঈদ পুনর্মিলনী উপজেলার তাজপুর কদমতলা এলাকায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি সুন্দর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেকের পরিচালনায় বক্তব্য রাখেন সমাজসেবী শামছুল ইসলাম শামীম, সহসভাপতি কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, অর্থ সম্পাদক মিছবাউদ্দিন আহমদ জামিল, প্রচার সম্পাদক গনেশ দও, দপ্তর সম্পাদক রাজন আহমদ,সমাজ কল্যাণ সম্পাদক রাহান আহমদ, কার্যকরী সদস্য সফিক মিয়া, জজ মিয়া প্রমুখ। এদিকে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গঠিত ইলিয়াস মুক্তি পরিষদ ওসমানীনগর উপজেলার ১৯ মাইল আঞ্চলিক কমিটির ঈদ পুনর্মিলনী স্থানীয় বাজারে অনুষ্ঠিত হয়।
গোয়ালা বাজার ইউপি যুবদল ও সংগঠনের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রনেতা হেলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ ইয়াহইয়া। বক্তব্য রাখেন ছাত্রনেতা শিপন আহমদ, আঞ্চলিক যুবদলের সভাপতি আব্দুল আজিজ, মুক্তি পরিষদ নেতা আলঙ্গির আলী, মহিব মিয়া, ফয়াজ আলী, শিপন মিয়া, রাফিক আলী, মখন মিয়া, জুবেল আহমদ, জোবায়ের আহমদ, হাসান আলী, এহিয়া মিয়া,আব্দাল মিয়া, সেবুল আহমদ। সভায় এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া করা হয়।
