‘সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ কোনো আয়োজন হবে আর হুমায়ূন আহমেদ স্যারের নাম উচ্চারিত হবে না—এটা অসম্ভব’-বললেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। ‘স্যারকে স্মরণ করেই এবার আমরা করেছি ‘হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া’। এবারের অতিথি এক পর্বে জাহিদ হাসান-মাহফুজ আহমেদ, আরেক পর্বে রিয়াজ-ফেরদৌস, আরেক পর্বে এসআই টুটুল-সেলিম চৌধুরী-কুদ্দুস বয়াতী।’ শাওন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারেক আখন্দ। প্রচার হবে আজ রাত ৮টা ৫০ মিনিটে।
