এটিএন বাংলায় আজ দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসি শুধু তোমায়’। রোকেয়া ইসলামের কাহিনী অবলম্বনে টেলিফিল্মের নাট্যরূপ ও সংলাপ রচনা করেছেন সাঈদ তারেক। পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। অভিনয় করেছেন মিমো, তানভীর, হান্নান শেলী, অধরা, তোহা, সাঈদ তারেক, শাহনাজ পারভীন, সোনিয়া, নূপুর, আমীন প্রমুখ। এর কাহিনীতে দেখা যাবে, ঢাকার একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে মিথিলা। সে ভালোবাসে মধ্যবিত্ত পরিবারের ছেলে অয়নকে। মিথিলার মধ্যে সব সময়ই একটা পাগলামি ভাব কাজ করে এবং সবাইকে সে বোকা বানানোর চেষ্টা করে। অয়নের সঙ্গে তার ভালোবাসাটাও এমনি একটি খেয়ালিপনা কাজ করে। বাবার প্রচুর অর্থের কারণে তার খামখেয়ালিপনা মাঝে মাঝে অতিরিক্ত হয়ে যায়। যা অনেক সময় অনেকের জন্য দুঃখজনক হয়ে যায়।
