প্রচার হবে আজ রাত ৮টা ৫০ মিনিটে। অভিনয়ে আনিসুর রহমান মিলন, শখ, লুত্ফর রহমান জর্জ প্রমুখ। রচনা করেছেন সেতু আরিফ। পরিচালনা করেছেন রহমতুল¬াহ্ তুহিন। উদ্ভ্রান্ত তরুণ অদিত। পাহাড় আর সমুদ্রের মিলনগর্ভ, সোডিয়াম আলোয় নির্জন রাস্তা আর বন্ধু বিজু তার একমাত্র সঙ্গী। শহরের দামী রেষ্টুরেন্টে একা একা বসে থাকা তার অভ্যাস। এক রেষ্টুরেন্টে পরিচয় উচ্চবিত্ত পরিবারের মেয়ে তন্দ্রার সাথে। অদিতকে পেয়ে যেন এলোমেলো হয়ে যায়। অদিতের কোনো অতীত নেই, কোনো ভবিষ্যত নেই। সে তার বর্তমানকে ভালোবাসে। এজন্যই অদিতকে ভালো লাগে তন্দ্রার। আর অদিত চায় তন্দ্রাকে আলাদাভাবে অবিষ্কার করতে। কিন্তু অদিতকে অস্থির করে তোলে কাজী ভাইয়ের ফোন। অদিতকে সঙ্গে চায় কাজী ভাই। কিন্তু অদিত সাড়া দেয় না। এদিকে, কাজী ভাইও তাকে ছাড়বে না। একদিকে তন্দ্রার প্রেম, অন্যদিকে কাজী ভাই।
