চ্যানেল আইতে ঈদের আজ রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে নাটক সাউন্ড অব সাইলেন্স। রচনা ও পরিচালনা ইমতিয়াজ সজীব। সংলাপবিহীন এই টেলিফিল্মে অভিনয় করেছেন নাঈম, অগ্নিলা, রুশো, ইমরান প্রমুখ। এত দেখা যাবে, শৈশবে পরিচিত শাওন আর নিঝুম বড় হয়ে পাশাপাশি দুটি অফিসে চাকরি করে। নিজেদের অফিসেই লেখার মাধ্যমে তাদের ভাবপ্রকাশ হয়ে থাকে। এক সময় তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হতে শুরু করে। তাদের সম্পর্ক পৌঁছেও যায় অনেক দূর। জানাজানি হয় অফিসের সবার মাঝে। কিন্তু মাঝখানে একটি বাধার কারণে তারা একে অপরের আপন হতে পারছে না।
