ঘুণপোকা

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ১৯:৫২
মাছরাঙায় আজ রাত ১১ টা ২০ মিনিটে প্রচার হবে। রচনা করেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনা করেছেন সাখাওয়াত্ মানিক। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, অপূর্ব, সজল প্রমুখ। পায়েল একজন সুপারস্টার। আর ইমন সাধারণ ছেলে। পায়েলের পোস্টার, ব্যানার, নাটক দেখলে হা করে তাকিয়ে থাকে ইমন। কারণ পায়েলের অসম্ভব ভক্ত সে। ঘটনাচক্রে পায়েলের ম্যানেজারের চাকরি পায় সে। সেটা আসলে ইমনের ছদ্দবেশ। পায়েলের কাছাকাছি থাকতে থাকতে ইমনের মধ্যে আবেগ তৈরি হয়। কিছু কিছু মুহূর্তে ভুলবশত ইমনের আবেগের কাছে পায়েলও পরাজিত হয়। পরে পায়েল টের পায়, এটা ভুল হচ্ছে। এদিকে পায়েল একদিন আবিষ্কার করে ইমন ছদ্মবেশী। কিন্তু এ ছদ্মবেশ শুধুই কি ভক্ত হিসেবে? না অন্যকিছু? বেরিয়ে পড়ে নতুন এক সত্য। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়।