ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ একক নাটক ‘পাপ পুণ্য’। রচনা ও পরিচালনায় করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, সামিয়া আফরিন, অর্ষা। কাহিনী সংক্ষেপ :বাস্তবে আমার যা দেখি তা সবসময় সত্যি হয় না। একই বাস্তবতা তৃতীয় পক্ষের দৃষ্টিভঙ্গিতে অন্য রূপ নেয়। একজনের কাছে পাপ আরেক জনের কাছে পুণ্য। একই বাস্তবতায় তিনটি মানুষের পাপ-পুণ্যের গল্প। ইশরাত তার স্বামী আকাশকে সবসময় সন্দেহ করে। ইশরাত আকাশকে ফলো করে টের পায়, তার স্বামী এর সাথে অন্য মেয়ের দেখাসাক্ষাত হচ্ছে। গল্প অন্য দিকে মোড় নেয়, যখন ইশরাত ই সামিয়াকে ৫০,০০০ টাকা দেয় আকাশের সাথে প্রেম করার জন্য।
