নেপালে ভূমিধসে নিহত ৬

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২১:৫৬
পালের প্রত্যন্ত এলাকার একটি গ্রামে ব্যাপক ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার ভোররাত ৩টার দিকে নেপালের সিন্দুপালচক জেলার মানখা গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটেছে। —বিডিনিউজ ধসে পড়া ভূমিতে ওই এলাকার সানকোশি নদীর প্রবাহ আটকে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। ভূমিধসের কাদায় নিখোঁজ অনেকে চাপা পড়েছেন এবং এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত এক কর্মকর্তা। ভূমিধসের পর ওই এলাকায় একটি বড় পুকুর সৃষ্টি হয়ে গ্রামবাসীদের জন্য নতুন হুমকি তৈরি করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ধসে মানখা গ্রামের প্রায় ২৪টি বাড়ি কাদার স্রোতে ভেসে গেছে বলে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন।