জাপানে মজুরির প্রবৃদ্ধি কমেছে

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:০৫
টানা দুই মাস জাপানে ন্যূনতম মজুরির প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। অনেকেস প্রত্যাশিত গ্রীষ্মকালীন বোনাসেরও দেখা পাননি শ্রমিকরা। এদিকে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পাশাপাশি বেতন প্রবৃদ্ধিতে ভোক্তা ব্যয়ে ঝুঁকি তৈরি হচ্ছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের। দেশটির শ্রম মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, জুনে নিয়মিত এবং খন্ডকালীন কর্মীদের মূল বেতন, ওভারটাইম, বোনাসসহ মোট মজুরি বেড়েছে দশমিক ৪ শতাংশ। মে মাসে তা ছিল দশমিক ৬ এবং এপ্রিল ও মার্চে দশমিক ৭ শতাংশ। তবে তবে ন্যূনতম বেতনের চেয়ে ভোক্তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রকৃত মজুরি কমেছে ৩ দশমিক ৮ শতাংশ। ২০০৯ সালের ডিসেম্বরের পর থেকে প্রকৃত বেতন এবারই সবচেয়ে বেশি কমল।