নারীর মন নিয়ে গবেষণা

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:২৫
এতদিনের একটি প্রচলিত প্রবাদ রয়েছে যে, নারীর মন বুঝা কঠিন। এবার গবেষকগণ সত্যি সত্যিই এই প্রবাদের যথার্থতা খুঁজে পেয়েছেন। গবেষকগণ বলছেন, পুরুষের পক্ষে নারীর সত্যিকার মন খুঁজে পাওয় কঠিন। তবে গবেষণায় এটাও প্রতীয়মান হয়েছে যারা প্রকৃতপক্ষে কঠিন বাস্তবতার মধ্যেও নারীর মনের কাছে পৌঁছাতে পেরেছেন তাদেরকে নারীরা পুরস্কৃত করতে কখনও কার্পণ্য করেন না। প্লস ওয়ান জার্নালে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এই ব্যতিক্রমি তথ্য প্রকাশিত হয়েছে। এব্যাপারে জার্মানীর এলডব্লিউএল ইউনিভার্সিটি হসপিটালের গবেষক বরিস শিফার নারীর মন, আবেগ অনুভূতি বুঝতে সত্যি কি পুরুষগণ সামর্থ্য নয় এমন একটি গবেষণার জন্য তিনি ২২ জন পুরুষের ব্রেইনের এমআর করেন। এদের বয়স ছিলো ২১ থেকে ৫২ বছরের মধ্যে। গবেষণার ফলাফলে উল্লেখ করা হয় ‘মেন আর ওরস এ্যাট রিডিং ওমেন্স ইমোশনস’ অর্থাত্ পুরুষরা নারীর আবেগ-অনুভূতি বুঝতে যথার্থ নয়। যদিও সবক্ষেত্রে ব্যতিক্রম আছে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ