নেপালের জ্বালানি মন্ত্রী রাধা কুমারী গয়ালী আগামী ৫ আগস্ট ঢাকা আসছেন। বাংলাদেশ ও নেপাল পারস্পরিক স্বার্থে জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে সক্রিয়ভাবে ভাবছে। সফরকালে নেপালী মন্ত্রী বাংলাদেশের সঙ্গে জলবিদ্যুত্ ব্যবসা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। বিদ্যুত্ বিভাগের সূত্র এ কথা জানায়। বর্তমানে বাংলাদেশ ভেড়ামারা-বহরমপুর গ্রিড কানেকটিভিটির মাধ্যমে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি করছে। ভারতের সঙ্গে এই আন্তঃসীমান্ত ব্যবসা নেপাল ও ভুটানের সঙ্গে বিদ্যুত্ ব্যবসার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিদ্যুত্ বিভাগসূত্র জানায়, মায়ানমারের সঙ্গে বিদ্যুত্ ব্যবসার আলোচনা চলছে।
