দীর্ঘদিনের প্রেম গুঞ্জন। যথারীতি স্বীকার-অস্বীকারের ধোঁয়াসা। অতঃপর মিডিয়ার কাছে মিথ্যাচারের পর ঈদের আগেই শোনা গেল এক বিরল খবর। হূদয় খানকে প্রেমের স্বীকৃতি দিয়েছেন নাকি মডেল সুজানা! এতদিন তারকাদের ফেসবুক সহ নানান কিসিমের ভেরিফাইডের খবর পাওয়া গেলেও এই প্রথম প্রেমিকার কাছে ভেরিফাইডের খবরের পাত্র হলেন মেধাবী সঙ্গীত পরিচালক হূদয় খান। অতঃপর ঈদের ছুটির মৌসুমেই তারা বিয়ের কাজটি সারলেন। উভয় পরিবারের সম্মতির খবর জানা গেলেও হূদয়ের বাবা দেশের প্রখ্যাত জিঙ্গেল মেকার ও সঙ্গীত পরিচালক রিপন খানকে পুত্র ও পুত্রবধুর ছবির ফ্রেমে পাওয়া গেলো না। খুব শিগগিরই তারা বিবাহত্তোর আনুষ্ঠানিকতা সারবেন বলে জানান তারা। নবদম্পতির প্রতি বিনোদন প্রতিদিনের অভিনন্দন।
