ঈদ অনুষ্ঠানমালায় বামবা’র তিন দিনের কনসার্টই ছিল অন্যতম আকর্ষণ ও কৌতুহলের অনুষঙ্গ। বিশেষ করে মঞ্চে আইয়ুব বাচ্চুর ছেলে উঠবেন। বাবার সাথে গিটার বাজাবেন। এই খবরটি ছড়িয়ে পড়ায় শেষ দিন যেন দর্শকদের মূল আকর্ষন ছিল এবি পুত্র তোজোর দিকে। বাবার মতো গিটারের ডিস্টর্শন আর গেজেটর ভেতর দিয়ে কাঁপিয়ে দিলেন মঞ্চ, দর্শকমনকে আলোড়িত করলো তখনই। মুহুর্মূহু তাই ফেসবুকে বাপ’কা বেটা নামের বিভিন্ন স্ট্যাটাস আর অভিবাদন পোস্ট হতে থাকে। ঈদের অনন্য প্রাপ্তি ছিল তাই এই যোগ্য বাবার যোগ্য ছেলের পারফর্মেন্স।
