রান্নাঘরেই ব্যস্ত হূত্ত্বিক ও তার বাবা!

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২০:৩৫
সুজানের সঙ্গে ডিভোর্স, তারপর খোরপোশ মামলা নিয়ে ব্যক্তিগত জীবনে বেশ খারাপ চলছে হূতিক রোশনের। বাবা- মায়ের বিচ্ছেদ্যের পর হূতিক-সুজানের দুই ছেলে রেহান ও হূধানের মন বেশ খারাপ। আর এটা টের পেয়ে দাদু রাকেশ রোশন নাতিদের জন্য ছোট্ট পার্টি দিলেন। অভিনেতা- পরিচালক রাকেশ নাতিদের মন ভাল করতে কোমর বেধে রাঁধুনি হিসাবে নেমে পড়লেন। নাতিদের সঙ্গে রাঁধুনি রাকেশ রোশনের ছবি পোস্ট করলেন হূতিক। হূতিক তাঁর দু’ছেলেকে নিয়ে বিদেশ থেকে ঘুরে এসেছিলেন। সব মিলিয়ে হূতিক-রাকেশ খুব চেষ্টা করছেন যাতে রেহান ও হূধানের মন ভাল করা যায়। ক দিন আগে ডিভোর্সের জেরে ৪০০ কোটি টাকা খোরপোশের খবর গুজব বলে উড়িয়ে ছিলেন বলিউড সুপারস্টার হূতিক রোশন। হূতিক জানিয়ে ছিলেন, তাঁর স্ত্রী সুজান মোটেও তাঁর কাছে ৪০০ কোটি টাকা দাবি করেননি। এই খবরকে মনগড়া আর ভুয়া বলেছেন সুপারস্টার। বিরক্ত হূতিক টুইট করে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন।