সানোগোর চার গোল!

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:২২
আর্সেনালের হয়ে চিলির ফরোয়ার্ড আলেক্সিস সানচেজের অভিষেক ম্যাচে আলো কেড়ে নিয়েছেন ইয়াইয়া সানোগো। বেনফিকার বিপক্ষে আর্সেনালের ৫-১ গোলের জয়ের ৪টিই করেছেন ফ্রান্সের এই স্ট্রাইকার। গত জুলাই মাসে বার্সেলোনা থেকে আর্সেনালে নাম লেখানো চিলির ফরোয়ার্ড সানচেজ শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন। আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে এর মধ্যেই অবশ্য বেনফিকাকে দুঃস্বপ্ন উপহার দেন সানোগো ও কোস্টারিকার স্ট্রাইকার হোয়েল ক্যাম্পবেল। লন্ডনে অনুষ্ঠিত প্রাক মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট এমিরেটস কাপের শনিবারের এই ম্যাচে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন সানোগো। নিজের চতুর্থ গোলটি তিনি করেন ৫০তম মিনিটে। ২১ বছর বয়সী সানোগো গত বছর আর্সেনালে নাম লেখালেও ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো কোনো ম্যাচ খেলেননি।